অ্যাইপাড অফিসে প্রিন্টিং ফিচার
অফিস অ্যাপের আইপ্যাড ভার্সনে প্রিন্টিং ফিচার যোগ করেছে মাইক্রোসফট। এখন আইপ্যাডের ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট এয়ারপ্রিন্ট সফটওয়্যার মাধ্যমে প্রিন্ট করা যাবে বলে ঘোষণা দিয়েছে এই সফটওয়্যার জায়ান্ট।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, বাজারের একাধিক ওয়াই-ফাই এনাবল্ড প্রিন্টার অ্যাপলের এয়ার প্রিণ্টার সফটওয়্যার সাপোর্ট করে থাকে। ফলে আইপ্যাড থেকে অফিস অ্যাপ ডকুমেন্ট প্রিন্ট করা যাবে সহজেই।
মাইক্রোসফট অফিস স্যুটের আইপ্যাড ভার্সন লঞ্চ করেছে ফেব্রুয়ারি মাসে। অ্যাপ স্টোরে প্রথম দিনেই সবচেয়ে বেশিবার ডাউনলোড করা অ্যাপের তালিকার শীর্ষে চলে গিয়েছিল অফিস অ্যাপগুলো। বিনামূল্যে ওয়ার্ড, এক্সেলে আর পাওয়ার পয়েন্ট অ্যাপগুলো ডাউনলোড করা গেলেও ডকুমেন্ট এডিট করার জন্য ৬.৯৯ ডলারের মাসিক প্রয়োজন ব্যবহারকারীদের।
সাবস্ক্রিপশান অ্যাপগুলো ঠিক কতবার ডাউনলোড করা হয়েছে তার সঠিক সংখ্যা প্রকাশ না করলেও কয়েক হাজার ব্যবহারকারী অ্যাপগুলোতে নতুন ফিচার যোগ করা অনুরোধ জানিয়েছিল বলে নিশ্চিত করেছে অ্যাপল। আর ব্যবহারকারীদের অনুরোধের তালিকার শীর্ষে ছিল ‘প্রিন্টিং’ ফিচারটি যোগ করার অনুরোধ।
আইপ্যাডের অফিস অ্যাপের সর্বশেষে আপডেটে প্রিন্টিং ফিচার ছাড়াও একাধিক বাগ ঠিক করেছে মাইক্রোসফট। এছাড়াও যোগ হয়েছে স্মার্টগাইড এবং অটোফিট নামের নতুন দুটি ফিচার। পাওয়ার পয়েন্টে ছবি এবং টেক্সটবক্স সাজাতে সাহাজ্য করবে স্মার্টগাইড। আর এক্সেলের রো এবং কলামের দৈর্ঘ-প্রস্থ সমন্বয় করতে সাহায্য করবে অটোফিট ফিচার।
