২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্যাসপারস্কি ‘সর্বোত্তম’

মার্চ মাসে এভি-টেস্ট কর্তৃক পরিচালিত মোবাইল নিরাপত্তাপণ্যের স্বাধীন পরীক্ষায় অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি সর্বোচ্চ নম্বর অর্জন করেছে বলে দাবি করেছে অ্যান্টিভাইরাস নির্মাতা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 05:52 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

ক্যাসপারস্কি ল্যাবের এই সমাধান সফলভাবে সব হুমকি ব্লক করতে সক্ষম হওয়ায় কর্মক্ষমতা পরীক্ষাগার থেকে সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত হয় বলে এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে বাংলাদেশে ক্যাসপারস্কির পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস।

এতে বলা হয়েছ, পরীক্ষায় ‘ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ফর অ্যান্ড্রয়েড’ শতকরা ১০০ ভাগ ম্যালওয়্যারের নমুনা চিহ্ণিত এবং অকার্যকর করতে সক্ষম হয়। পক্ষান্তরে এতে অংশগ্রহণকারী অন্যান্য সকল সমাধান গড়ে ৯৫ শতাংশ স্কোর করতে সক্ষম হয়।

এই পরীক্ষার মাধ্যমে ‘ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ফর অ্যান্ড্রয়েড’ ১৩ পয়েন্টের মধ্যে ১৩ পয়েন্ট অর্জন করে সনদপ্রাপ্ত হয়-- বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বছর জানুয়ারি মাসে পিসি সিকিউরিটি ল্যাবস কর্তৃক পরিচালিত অন্য একটি স্বাধীন পরীক্ষায়ও ‘ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ফর অ্যান্ড্রয়েড’ প্রথম পুরস্কারে ভূষিত হয়।