২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাসে ১ কোটি এলজি স্মার্টফোন বিক্রি

২০১৪ সালের শুরুটা বেশ ভালোই হয়েছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা এলজির। বছরের প্রথম তিন মাসে বিশ্বব্যাপী ১ কোটি ২৩ লাখ স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি, যা কিনা ২০১৩ সালের প্রথম তিন মাসের তুলনায় ১৯ শতাংশ বেশি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 05:43 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

স্মার্টফোন প্রযুক্তিবিষয়ক সাইট জিএসএম এরিনা এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্রি হওয়া ১ কোটি ২৩ লাখ স্মার্টফোনের মধ্যে মধ্যে ৫০ লাখই এলটিই এনাবলড সেট। বছরের প্রথম তিন মাসেই এই সাফল্যে এলজির আয় হয়েছে ৩’শ ১৯ কোটি ডলার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বছরের শুরুতেই এই বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি দ্বিতীয় প্রান্তিকে নতুন জি৩ স্মার্টফোন উন্মোচন করার খবরও নিশ্চিত করেছে এলজি। শুধু তাই নয়, এল সিরিজের নতুন স্মার্টফোনও বাজারে আসবে ওই একই সময়ে।

জি৩ বাজারে আসার আগেই ফাঁস হয়েছে স্মার্টফোনটির বেশ কয়েকটি ছবি। স্মার্টফোনটিতে ৩জিবি র্যা ম আর ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লের গুজবও শোনা যাচ্ছে।