সেলফি আসক্তদের জন্য গ্যালাক্সি কে জুম
স্যামসাংয়ের হাইব্রিড ক্যামেরা-ফোন গ্যালাক্সি কে জুম। ডিভাইসটিকে বলা হচ্ছে স্যামসাংয়ের তৈরি সবচেয়ে উন্নত ক্যামেরা ফোন।
প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, গ্যালাক্সি কে জুম বিশেষভাবে সেলফি আসক্তদের জন্য তৈরি করা হয়েছে। এতে রয়েছে ডিএসএলআর ক্যামেরার মতো ফিচার।
ফোনটি তৈরি করা হয়েছে গ্যালাক্সি এসফাইভের আদলে, তবে আয়তনে কিছুটা ছোট। ৫.১ ইঞ্চি পর্দার গ্যালাক্সি এসফাইভের হলেও গ্যালাক্সি কে জুমে ব্যবহার করা হয়েছে ৪.৮ ইঞ্চি সুপার অ্যামোলিড স্ক্রিন।
৭ আউন্স ওজনের ডিভাইসটির পুরুত্ব ০.৮০ ইঞ্চি। গ্যালাক্সি কে জুম স্মার্টফোন হলেও এতে রয়েছে ডিএসএলআর ক্যামেরার মতো শাটার, জুমসহ প্রয়োজনীয় ফিচার। স্মার্টফোন হিসেবে ব্যবহার করতে গেলে মনেই হবে না যে এটি একটি ডিজিটাল ক্যামেরা।
গ্যালাক্সি কে জুমে রয়েছে সেলফি অ্যালার্ম। ক্যামেরায় ধারণ করার জন্য বিষয়বস্তু শনাক্ত করার পর ক্যামেরার পেছনে গিয়ে দাঁড়ালে সেলফি অ্যালার্ম বেজে উঠবে। এর কয়েক সেকেন্ডের মধ্যে সে চিত্র ক্যামেরায় ধারণ হয়ে যাবে।
এতে আছে ২০.৭ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা। সম্মুখের ক্যামেরা ২ মেগাপিক্সেল। এটি চলবে অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমে। এছাড়া হেক্সাকোর ডিজাইনের প্রসেসর ও দুই জিবি র্যা ম ব্যবহার করা হয়েছে।
ক্যামেরার ফ্ল্যাশ হিসেবে এলইডির পরিবর্তে ব্যবহার করা হয়েছে জেনন প্রযুক্তি। এতে কম আলোতে ছবি তুললেও মনে হবে প্রাকৃতিক আলোতেই ছবি তোলা হয়েছে।
ব্যাটারিতে চার্জের স্থায়িত্ব বাড়াতে এতে ব্যবহার করা হয়েছে পাওয়ার সেভিং অপশন। ব্যাটারির চার্জ একেবারে কমে গেলেও সাদাকালো পর্দায় বেশি সময় ব্যবহার করা যাবে গ্যালাক্সি জুম কে স্মার্টফোন।
