২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রি কমেছে স্যামসাং মোবাইলের

কোরিয়ান কনজিউমার ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাংয়ের মোবাইল ফোন বিক্রি কমেছে। জানুয়ারি থেকে মার্চ এ সময়ে মোবাইল ফোন বিক্রি কম হয়েছে শতকরা চার ভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 05:38 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

স্যামসাং জানিয়েছে, বিক্রি কমলেও প্রতি ইউনিট মোবাইল ফোন বিক্রি থেকে পরিচালন মুনাফা বেড়েছে গত তিন মাসের চেয়ে শতকরা ১৪ ভাগ। এ খবর জানিয়েছে বিবিসি।

গত প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা ছিল ৭০০ কোটি ডলার। তিন মাসের ব্যবধানে আয় হয়েছে ৭৫০ কোটি ডলার। প্রবৃদ্ধি বৃদ্ধির পেছনে গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন বিক্রির সফলতাকে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে মূল্যায়ন করছেন প্রযুক্তিবিদরা। এর আগে ২০১২ সালে নোকিয়া ফোনের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যায় স্যামসাং। 

এ সম্পর্কে প্রযুক্তিবিষয়ক কনসালটিং ফার্ম ফ্রোস্ট অ্যান্ড সালিভানের বিশ্লেষক অ্যান্ড্রু মিলরয় জানান, স্মার্টফোনের বাজার এখন পরিপক্বতা লাভ করেছে, বেড়েছে প্রতিযোগিতা। আর তাই স্যামসাংকে বাজারে টিকে থাকতে হলে কম দামের স্মার্টফোন তৈরিতে মনোযোগ দেওয়া দরকার।

ইতোমধ্যে সস্তার স্মার্টফোনের বাজারে চীনের স্মার্টফোন নির্মাতা জিয়াওমি, হুয়াওয়েই ও জিটিই শক্ত প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করেছে।