দেশের বাজারে ফক্সকন মাদারবোর্ড
বাংলাদেশের বাজারে এসেছে ফক্সকন মাদারবোর্ড।
গেইমার থেকে শুরু করে ক্রিয়েটিভ ডিজাইনার কিংবা গতিময় কম্পিউটিং কাজে ফক্সকন এইচ৮১এমএক্সভি মাদারবোর্ড উপযোগী বলে দাবি করেছে মাদারবোর্ডের আমদানিকারক কম্পিউটার সোর্স।
মাদারবোর্ডটিতে এইচডি এমআই আউটপুট, ইউএসবি থ্রি, ইনটেল ফুল এইচডি গ্রাফিক্স, ৫:১ এইচডি অডিও, পিসিআই স্লট এবং সাটা থ্রি ইন্টারফেস রয়েছে। কাজের প্রয়োজনে এটির ডুয়াল চ্যানেলে ১৬জিবি পর্যন্ত র্যা ম ব্যবহার করা যায়।
তিন বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত ফক্সকন এইচ৮১এমএক্সভি এর দাম পাঁচ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান।
