২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংক থ্রিজি সিলেটে

বাংলালিংক মঙ্গলবার সিলেটে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 03:30 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

গত ১০ অক্টোবর ঢাকায় থ্রিজি সেবা চালু করার পর প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে খুলনা, চট্টগ্রাম ও নারায়নগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা পৌঁছে দেয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রাহকসংখ্যায় বাংলালিংক দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর।

সিলেটে থিজি সেবা শুরু উপলক্ষে প্রতিষ্ঠানটি এক র‌্যালিতে বেলুন উড়ানোর মধ্য দিয়ে এ সেবা উদ্বোধন করে। আয়োজনে বাংলালিংকের জিঙ্গেলের সুরের সঙ্গে থ্রিজি ক্যারাভ্যান, ঘোড়ার গাড়ি, প্যাডেল ভ্যান ছিল।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

র‌্যালিতে বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজিওনাল কমার্শিয়াল হেড শেখ নুর-উল-আলম এবং পিআর অ্যান্ড কমিউনিকেশন বিভাগের এসোসিয়েট ম্যানেজার ইফতেখার আযম।

সংবাদ সম্মেলনে নুর-উল-আলম বলেন, “বাংলালিংক সবসময়ই তার প্রতিশ্রুতির আলোকে বাংলাদেশের টেলিযোগাযোগ প্রযুক্তির নিত্যনতুন সেবা প্রবর্তনে অগ্রণী ভূমিকায় থাকে।”

বর্তমানে বাংলালিংকের গ্রাহকসংখ্যা প্রায় দুই কোটি ৯০ লাখ।