২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অ্যামাজন ড্যাশ

টিভি সেট-টপ বক্স ‘অ্যামাজন ফায়ারের’ সঙ্গে সঙ্গে অনেক চুপিসারেই প্রযুক্তি জগতে নতুন গ্যাজেটে ‘অ্যামাজন ড্যাশের’ অভিষেক ঘটিয়েছে শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 06:22 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

একইসঙ্গে বার-কোড রিডিং এবং ভয়েস রেকর্ডিং ফিচার আছে এতে।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যামাজনের গ্রোসারি ডেলিভারি সার্ভিস ‘অ্যামাজনফ্রেশের’ সঙ্গে কাজ করবে এটি। রান্নাঘরের কোনো কিছু ফুরিয়ে যাওয়ার আগেই অ্যামাজন ড্যাশ দিয়ে স্ক্যান করে নিয়ে সঠিক হিসেব রাখা যাবে। আর নতুন কোনো কিছু লাগলে মনে করিয়ে দেওয়ার জন্য আছে ভয়েস রেকর্ডার।

অ্যামাজন ড্যাশে স্টোর হওয়া রেকর্ড গুলো কাজ করবে সার্চ আইটেম হিসেবে। পরের বার অ্যামাজনফ্রেশ সাইটে গেলেই রেকর্ড মিলিয়ে ওই জিনিষগুলো খুঁজে নেওয়া যাবে। বিজ্ঞাপনগুলোতে ‘অ্যামাজন ড্যাশ’ বাচ্চাদের ব্যবহারের উপযোগী বলে বাজারজাত করছে অ্যামাজন। আর রান্নাঘরের দৈনন্দিনকার কাজের মধ্যেও টিকবে এটি।