২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েবসাইট খুলেছে জাপানিজ মাফিয়া!

ওয়েবসাইট খুলে বসেছে জাপানের বিখ্যাত/কুখ্যাত মাফিয়া। জাপানের ইয়াকুজা মাফিয়া সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় সংগঠিত অপরাধচক্র ‘ইয়ামাগুচি-গুমি’। আর ‘মাদক নিষিদ্ধ করো। বেং জাতীয়তা বিশুদ্ধ করো’ এমন বার্তাই ঝুলছে সংগঠনটির নিজস্ব নতুন সাইটে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 06:20 PM

Updated : 25 Apr 2022, 04:01 PM

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নিজেদের ভাবমূর্তি বাড়িয়ে আরও নতুন সদস্য সংগ্রহরে জন্য এই অভিনব পন্থা বেছে নিয়েছে সংগঠনটি। ইতালিয়ান মাফিয়া আর চীনের ট্র্যায়াডের মতোই সংগঠিত অপরাধচক্র ইয়ামাগুচি-গুমি। পতিতাবৃত্তি, চাঁদাবাজি আর ‘হোয়াইট-কলার ক্রাইমের’ অভিযোগ আছে সংগঠনটির বিরুদ্ধে।

নতুন সাইটে একাধিক ছবি আর ভিডিও আছে যাতে সংগঠনটির সদস্যদের ইতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে। ফুকুশিমা ভুমিকম্পের সংগঠনিটর সদস্যদের ত্রান বিতরণের ছবিও আছে সাইটটিতে।

ইয়াকুজার সদস্যপদ বা কর্মকাণ্ড বেআইনি নয় জাপানে। এর শীর্ষনেতাদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব হেডকোয়ার্টার, সাধারণ ব্যবসায়ীদের মতোই ভিজিটিং কার্ডও বিলিয়ে বেড়ান তারা। ইয়াকুজার বিভিন্ন বেআইনি কাজ সম্পর্কে অবহিত থাকার পরও কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘দেখেও না দেখার ভান করার’ অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল মিডিয়ার মাধ্যমে নিজেদের বন্ধুসুলভ ভাবমূর্তি তুলে ধরতে চাইছে ইয়ামাগুচি-গুমি। ২০১৩ সালের হিসেবে অনুযায়ী, সংগঠনটির সদ্য সংখ্যা কমে নেমে এসেছে ৬০ হাজারে, যা সংগঠনটির ইতিহাসে সবচেয়ে কম।

“ইয়ামাগুচি-গুমি নতুন ওয়েবসাইটে কোনোরকমের বেআইনি কাজের সঙ্গে সংশ্লিষ্টতার কথা এড়িয়ে নিজেদের মানবতাবাদী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে”-- মন্তব্য করেছেন ‘দ্য লাস্ট ইয়াকুজা: এ লাইফ ইন দ্য জাপানিজ আন্ডারওয়ার্লড’ বইটির লেখক জকে অ্যাডেস্টেইন।