২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মজিলা ত্যাগ করলেন ব্রেনডান ইচ

জাভাস্ক্রিপ্ট স্ক্রিপটিং ল্যাংগুয়েজের যাত্রা যার হাতে শুরু তিনিই ছিলেন মজিলার প্রধান নির্বাহী কর্মকর্তা। সম্প্রতি মজিলা বস নামে পরিচিত সেই ব্রেনডান ইচ শেষঅব্দি প্রতিষ্ঠানটি ছাড়তে একরকম বাধ্যই হলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 06:23 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

বিতর্ক শুরু সমলিঙ্গের মধ্যে বিয়ে নিয়ে তার অতিমাত্রায় সমালোচক দৃষ্টিভঙ্গি থেকে। অনেকটা মুখ ফসকেই করে ফেলেছিলেন এক মন্তব্য যার ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমগুলোতে।

বিবিসি জানিয়েছে, গে ম্যারেজের কাপলদের সম অধিকার নিয়ে তার সমালোচনায় এ বিতর্কের সূত্রপাত গত সপ্তাহে।

গত মাসে মজিলায় সিইও হিসেবে যোগ দেন তিনি, যদিও তিনি ছিলেন মজিলার সহপ্রতিষ্ঠাতা।

তবে সমলৈঙ্গিক বিয়ে বিষয়ে তার নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রকাশ ছিল আরও আগে থেকেই। ২০০৮ সালে ক্যালিফোর্নিয়ায় সমলিঙ্গে বিয়ের বিরুদ্ধে প্রচারণায় তিনি এক হাজার ডলার অনুদানও দিয়েছিলেন। ২০১৩ সালে তা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

এদিকে ওকে কিউপিড নামে একটি অনলাইনে ডেটিং সাইট ইচের এ ধরনের মন্তব্যের জন্য প্রতিবাদ জানায়। এমনকি তারা সাইটটি ওপেন করতে মজিলা ব্রাউজার বর্জনেরও সিদ্ধান্ত নেয়।

সম্প্রতি এ অভিযোগে ব্রেনডান ইচসহ আরও তিনজন কর্মকর্তা স্বেচ্ছায় মজিলা থেকে অবসর গ্রহণ করেন।

এ সম্পর্কে মজিলার একজন মুখপাত্র জানান, আমরা জানতে পেরেছি মানুষ কেন মজিলা ফায়ারফক্স নিয়ে বিতর্ক করছে। এ ধরনের ঘটনায় আমরা দুঃখিত। এদিকে মজিলা কর্পোরেশনের সেবামূলক প্রতিষ্ঠান মজিলা ফাউন্ডেশন থেকেও অবসর নিয়েছেন ইচ।