২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপোতে এস৫ প্রি-বুকিং

৫ এপ্রিল পর্যন্ত আয়োজিত তারিখ পর্যন্ত আয়োজিত স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপোতে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস৫ প্রি-বুকিং দেওয়া যাবে। এ আয়োজনটির সহপৃষ্ঠপোষক হিসেবেও রয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 05:54 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

গ্যালাক্সি এফ৫ প্রি-বুকিং করার আগে গ্রাহকরা স্যামসাং বুথ থেকেই গ্যালাক্সি এস৫-এর ইউনিট ব্যবহার করে দেখে নিতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। গ্যালাক্সি এস৫-এর প্রি-বুকিং করা যাবে দুটি বিশেষ প্যাকেজে, যার মধ্যে একটি রয়েছে গিয়ার ফিট, এস ভিউ কভার, ১২ মাসের কিস্তি এবং নির্দিষ্ট টেলিকম অপারেটরদের অফার।

“স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৪”-তে স্যামসাংয়ের অন্যান্য নতুন পণ্যগুলোও প্রদর্শন করা হবে।

কনভেনশনে স্যামসাংয়ের বুথ থেকে প্রযুক্তি উৎসাহীরা গ্যালাক্সি এস ডুয়োস ২, গ্যালাক্সি গ্র্যান্ড ২, গ্যালাক্সি নিও, গ্যালাক্সি এস৪, ট্যাব ৩, ট্যাব ১০.১, নোট ১০.১ এবং নোট প্রো ১২.২-সহ গ্যালাক্সি ফিট, গ্যলাক্সি গিয়ার ২ এবং গ্যালাক্সি গিয়ার ২ নিও-র মতো পরিধেয় ডিভাইসও ক্রয় করতে পারবেন।

কনভেনশনটিতে স্যামসাং ডিভাইস ক্রয় করলে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার। ২০ হাজার টাকা কম মূল্যের স্মার্টফোন ক্রয়ে গ্রাহকরা পাবেন ৫০০ টাকা মূল্যের একটি ডিসকাউন্ট কুপন এবং ২০ হাজার টাকার বেশি মূল্যের স্মার্টফোন ক্রয়ে পাবেন এক হাজার টাকা মূল্যের একটি কুপন। এই কুপন স্যামসাংয়ের যে কোনো ৪১টি স্মার্টফোন ক্যাফেতে এ বছরের ১৫ মে পর্যন্ত ব্যবহার করা যাবে।