২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আউটলুকে নতুন ফিচার আনল মাইক্রোসফট

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ইমেইল সেবা আউটলুকে ‌ক্লাটার টুল’ অবমুক্ত করেছে প্রতিষ্ঠানটি। জিমেইলের প্রায়োরিটি ইনবক্সের মতোই এখানেও গুরুত্বপূর্ণ মেইলগুলো আলাদাভাবে দেখা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 06:26 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক ডেটা সংরক্ষণ ব্যবস্থা ওয়ানড্রাইভের মাধ্যমে এখন থেকে একই সময়ে একাধিক ব্যবহারকারী তথ্য সম্পাদনার কাজ করতে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে আউটলুক ব্যবহার আরও সহজ করার কথাও জানানো হয়।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনে অনুষ্ঠিত মাইক্রোসফট এক্সচেঞ্জ কনফারেন্সে মাইক্রোসফট অফিস ৩৬৫ ব্যবহারকারীদের জন্য নতুন এ ফিচারগুলো অবমুক্ত করা হয়।

মাইক্রোসফট জানিয়েছে, ক্লাটারের মাধ্যমে বিভিন্ন সেকশনে ইমেইল এসে জমা হবে। এতে প্রয়োজনীয় ইমেইলগুলো আগে দেখা যাবে। এছাড়া ইনবক্সের মধ্যে আলাদা সেকশনে কম প্রয়োজনীয় মেইলগুলো আলাদাভাবে দেখানো হবে। পরীক্ষামূলকভাবে এ সেবাটি চালু করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এ সেবাগুলো পুরোপুরি পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট।