২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেস ট্র্যাকিং ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিতে পারে অ্যাপল

ফেব্রুয়ারিতে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্মার্টফোনে ফিটনেস ট্র্যাকার দেখিয়েছিল কোরিয়ান ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাং। একই অনুষ্ঠানে ফিটনেস ট্র্যাকার বেন্ড ও অ্যাপস দেখিয়েছিল বেশি কিছু প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এনায়েত হোসেন সোহেল, প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 04:31 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

স্মার্টফোনে থাকা বিভিন্ন ধরনের ফিটনেস অ্যাপ্লিকেশন ও ফিচার আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে দিচ্ছে, এবার সে ধারাকে চমকে দিতে অ্যাপল নতুন করে মাঠে নামতে পারে বলে জানিয়েছে প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট এবিসিনিউজ।

অ্যাপলের ওয়েবসাইট 9to5mac.com-এ ‘হেলথবুক’ নামে ফুল-ফিচারড অ্যাপ্লিকেশন ও ফিটনেস ট্র্যাকারের বিভিন্ন স্ক্রিনশট দেখানো হযেছে। এতে রয়েছে ফিটনেসবিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য। প্রতিদিনের স্বাস্থ্যবিষয়ক তথ্য রেকর্ড করার সুবিধা থাকায় জরুরি প্রয়োজনে এটি চিকিৎসা সেবায় নতুন মাইলফলক উন্মোচন করতে পারে।

ফিটনেস ট্র্যাকারের মাধ্যমে ব্লাড সুগার ট্র্যাকিং, হার্টবিট রেট, ব্লাড প্রেসার মনিটরিং, স্লিপ ট্র্যাকিং, প্রতিদিন ক্যালোরি ক্ষয়ের পরিমাণ, রক্তে গ্লুকোজের পরিমাণ, অক্সিজেনের মাত্রা ও স্বাস্থ্যবিষয়ক অনেক তথ্য জানা যাবে।

জানুয়ারিতে প্রকাশিত এক পোস্টে জানা গেছে, ফিটনেস ট্র্যাকার সমৃদ্ধ করতে বিশ্বের খ্যাতনামা ফিটনেস এক্সপার্ট জে ব্লানিক যোগ দিয়েছেন অ্যাপলে।

এদিকে অ্যাপলের একজন নারী মুখপাত্র নাম প্রকাশ না করে জানিয়েছেন, এ ধরনের তথ্য গুজব। কারণ অ্যাপল কোনো কিছু বাজারে আনার আগে তথ্য প্রকাশ করে না।

এদিকে ফিটনেস ট্র্যাকার নির্মাতা প্রতিষ্ঠান ফিটবিটের সহপ্রতিষ্ঠাতা ও সিইও জেমস পার্ক জানিয়েছেন অ্যাপলের সঙ্গে ফিটনেস ট্র্যাকার নিয়ে প্রতিযোগিতায় চিন্তিত নয় ফিটবিট।