২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৬ সালেই বায়োনিক অলিম্পিক

২০১৬ সালের অক্টোবর মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে ইতিহাসের প্রথম বায়োনিক অলিম্পিক ‘সাইবাথলন’।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 03:32 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

ব্রেইন ইন্টারফেস নিয়ন্ত্রিত অ্যাভাতার, এক্সো-স্কেলিটন আর কৃত্রিম অঙ্গ-প্রতঙ্গ নিয়ে অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন শারিরিক প্রতিবন্ধীরা।

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বায়োনিক অলিম্পিকসের আযোজন করছে সুইস ন্যাশনাল কমপেটেন্স সেন্টার অফ রিসার্চ।

ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস রেসে অংশ নেবেন ঘাড়ের নিচ থেকে পক্ষাঘাতগ্রস্থ ব্যাক্তিরা। মস্কিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ স্থাপন করার বিশেষ এক হেডসেট মাথায় কম্পিউটার রেসিং গেইমে অ্যাভাতারের মাধ্যমে অংশ নেবেন তারা।

এক্সোস্কেলিটন রেস, হুইলচেয়ার রেস ছাড়াও কৃত্রিম হাত বা পা ব্যবহার করছেন এমন ব্যক্তিদের জন্যেও থাকবে রেসিং ইভেন্ট। বায়োনিক গেইমসের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করবেন এর অ্যাথলেটরা। তবে অ্যাথলেট না বলে বায়োনিক অলিম্পিকসের ওই অংশগ্রহনকারীদের বলা হচ্ছে পাইলট। বাজারে প্রচলিত প্রযুক্তিপণ্য থেকে শুরু করে রিসার্চ ল্যাবের প্রোটোটাইপ পর্যন্ত্য ব্যবহারের করতে পারবেন তারা।

প্রতিটি প্রতিযোগিতার জন্য থাকবে দুটি মেডেল, একটি পাবেন বিজয়ী প্রতিযোগী আর দ্বিতীয় পাবেন ওই প্রতিযোগীর ব্যবহৃত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান।

সাম্প্রতিক সময়ে কৃত্রিম অঙ্গ এবং এক্সোস্কেলিটন প্রযুক্তিতে যে অগ্রগতি হয়েছে তা চোখে পড়ার মতোই। তবে তারপরও একজন রোগী আর রিসার্চ ল্যাবের প্রোটোটাইপের মধ্যে দূরত্বটা থেকেই যাচ্ছে বলেই মন্তব্য করেছেন, বায়োনিক অলিম্পিকের সংগঠক ইউনিভার্সিটি অফ সুইজারল্যান্ডের শিক্ষক প্রফেসর রবার্ট রেইনার।

রেইনার এ ব্যাপারে বিবিসিকে বলেন, “আমাদের মূল চিন্তাটি হচ্ছে সহায়ক প্রযুক্তির উন্নয়নটা এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যাতে রোগীরা ওই প্রযুক্তিগুলো সহজেই দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারে।”

“বায়োনিক অলিম্পিকের আরও একটি উদ্দেশ্য হল শারিরিক প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিদের খেলাধুলায় অংশগ্রহনের সুযোগ করে দেওয়া”। প্যারাঅলিম্পিক থেকে বাদ দেওয়া হয়েছে এমন প্রযুক্তিও ব্যবহার করা যাবে বায়োনিক অলিম্পিকে। পাবলিক ইভেন্টের মাধ্যমে সমাজ আর প্রযুক্তি দুনিয়ার সঙ্গে একজন রোগীর দূরত্ব কমিয়ে আনতে চাইছেন এর আয়োজকরা।