২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার টুইটারভিত্তিক বিলবোর্ড চার্ট

টুইটার ডেটার উপর ভিত্তি করে রিয়াল-টাইম মিউজিক চার্ট তৈরির ঘোষণা দিয়েছে সংগীতবিষয়ক সাময়িকী বিলবোর্ড। টুইটার ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দ, নতন গানগুলোর জনপ্রিয়তার স্থায়ীত্ব আর শিল্পীর উপর ভিত্তি করে তৈরি হবে নতুন বিলবোর্ড চার্ট।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 05:42 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নবাগত শিল্পীদের আলোচিত এবং বারবার শেয়ার হওয়া ট্র্যাকগুলো হাইলাইট করা হবে ওই চার্টে। এ ব্যাপারে টুইটারের হেড অফ মিউজিক বব মোকজিডলাউস্কি বলেন ‘শিল্পীরা যখন তাদের গানগুলো টুইটারে শেয়ার করেন, ভক্তদের সংস্পর্শে আসেন এবং তারা যে গুঞ্জন সৃষ্টি করেন এখন তার সাক্ষী হতে পারবেন ভক্ত, সহসংগীত শিল্পী আর মিউজিক ইন্ডাস্ট্রির কেন্দ্রীয় ব্যক্তিরা।

টুইটারে সবচেয়ে জনপ্রিয় সংগীত শিল্পী এখন কেটি পেরি। ৫১.৮ কোটি ফলোয়ার নিয়ে শীর্ষে অবস্থান করছেন তিনি। টুইটারের শীর্ষ ১০ সংগীত শিল্পীর মধ্যে আরও আছেন জাস্টিন বিবার, লেডি গাগা, টেইলর সুইফট, ব্রিটিনি স্পিয়ার্স, রিহানা এবং জাস্টিন টিম্বারলেক।

এই ধরনের চার্টের বিলবোর্ডের চার্ট নতুন নয়। বিলবোর্ডের টি’ তৈরিতে রেডিও প্লে, অনলাইন স্ট্রিমিং, স্পটিফাই এবং ইউটিউব থেকে পাওয়া ডেটার উপর ভিত্তি করে ‘হট ১০০ চার্ট’ তৈরি করে থাকে বিলবোর্ড।

এছাড়াও ২০১০ সাল থেকে সোশাল ৫০ নামের আরেকটি আর্টিস্ট চার্ট প্রকাশ করে আসছে বিলবোর্ড। যার পুরোটাই সোশাল মিডিয়া থেকে পাওয়া তথ্য নির্ভর।