২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রয়ডটকমের বর্ষবরণ প্রতিযোগিতা

ফ্রি বিজ্ঞাপন পোস্ট করে প্রতি সপ্তাহে গ্যালাক্সি ট্যাব থ্রি জিতে নেওয়ার নতুন এক প্রতিযোগিতা শুরু করেছে অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 06:13 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

ঘরের যে কোনো কিছু বিক্রির জন্য বিজ্ঞাপন পোস্ট করে আর ফেইসবুক ফ্যানপেইজে লাইক দিয়ে প্রতি সপ্তাহে একটি নতুন গ্যালাক্সি ট্যাব থ্রি জিতে নিতে পারবেন বিজ্ঞাপন দাতারা।

২৪ মার্চ থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ১৫ এপ্রিল ২০১৪ পর্যন্ত।  প্রতিযোগিতায় অংশ নিতে বিজ্ঞাপন দাতাকে সাইটটির নিয়ম মেনে পোস্ট করতে হবে বৈধ বিজ্ঞাপন। সঙ্গে সঙ্গে লাইকও দিতে হবে বিক্রয় ডটকমের ফ্যানপেইজে। সঠিক শ্রেণিতে ব্যক্তিগত বিজ্ঞাপন হিসেবে পোস্ট করতে হবে। পুরনো কোনো বিজ্ঞাপন নতুন করে পোস্ট করলে তা বাদ পড়বে প্রতিযোগিতা থেকে।

এ ব্যাপারে বিক্রয় ডটকমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বলেন “বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব বাংলা নববর্ষ উপলক্ষ নিজের চারপাশকে নতুন করে সাজাতে চান সবাই। পুরনো বা কাজে লাগে না এমন অনেক কিছুই বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন অনেকেই। অব্যবহৃত সেই জিনিসগুলো বিক্রয় ডটকমে বিক্রি করতে উৎসাহ দিচ্ছি আমরা, আর পুরস্কার হিসেবে দিচ্ছি নতুন গ্যালাক্সি ট্যাব থ্রি।”