২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাংলালিংকের থ্রিজি

টেলিকম অপারেটর বাংলালিংক নারায়ণগঞ্জে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে। সোমবার এক র‌্যালিতে বেলুন ওড়ানোর মধ্য দিয়ে বাংলালিংক এ সেবা উদ্বোধন করেছে বলে প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 06:11 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

“গত ১০ অক্টোবর বাণিজ্যিকভাবে বাংলালিংক থ্রিজি এর যাত্রা শুরু করে খুব অল্প সময়ের মধ্যেই রাজধানী ঢাকা, খুলনা ও বন্দরনগর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা পৌঁছে দেয়।”- বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জের ডেপুটি কমিশনার মনোজকান্তি বড়াল এবং বিশেষ অতিথি ছিলেন নারায়নগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বাংলালিংকের হেড অফ ম্যাস মার্কেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন মারুফ মিজান, রিজিওনাল সেলস ম্যানেজার সাইদ লিয়াকত হোসেন, পিআর এন্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট ম্যানেজার ইফতেখার আযম শাফিন।

বাংলালিংক দাবি করেছে, থ্রিজি সেবা গ্রহণকারী একজন গ্রাহক ভিডিও কলও করতে পারবেন।

বাংলালিংকের  হেড অফ ম্যাস মার্কেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন মারুফ মিজান বলেন, ‘‘বাংলালিংক সব সময়ই তার প্রতিশ্রুতির আলোকে বাংলাদেশের টেলিযোগাযোগ প্রযুক্তির নিত্যনতুন সেবা প্রবর্তনে অগ্রণী ভূমিকায় থাকে। সে অনুযায়ী অধিকতর উন্নত মানের সেবা দিতেই নারায়নগঞ্জে উদ্বোধন করা হল থ্রিজি সেবা।”

বাংলালিংকের প্রায় দুই কোটি ৯০ লাখের মতো গ্রাহক রয়েছে। প্রসঙ্গত, বাংলালিংক হচ্ছে নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।