২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’-এ পল ওয়াকারের বডি ডাবল

মার্কিন অভিনেতা পল ওয়াকারের মৃত্যুর চারমাস পর শুরু হচ্ছে তার অসমাপ্ত চলচ্চিত্র ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’-এর শুটিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 06:09 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

চলচ্চিত্রটি সম্পূর্ণ করতে একই চরিত্রের জন্য অভিনেতা নেওয়া হয়েছে। তিনি ওয়াকার না হলেও তার কণ্ঠ ও চরিত্র ওয়াকারের সঙ্গে মিল রাখতে প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভিতে ব্রায়ান ও’কনর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে আসেন ওয়াকার। নতুন অভিনেতা দিয়ে মুভির অবশিষ্ট দৃশ্যধারণ হলেও পর্দায় ওয়াকারের বাস্তবধর্মী চরিত্র ফুটিয়ে তুলতে কম্পিউটার জেনারেটেড ইমাজিনারি(সিজিআই)প্রযুক্তি ব্যবহার করবেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭ এর- পরিচালক জেমস ওয়ান। কিছু ক্ষেত্রে ইউনিভার্সাল স্টুডিও ওয়াকারের কণ্ঠ ব্যবহারের জন্য ভয়েস ইফেক্ট ব্যবহার করবে বলে জানা গেছে।

আগামী মাসের শুরুতে আবুধাবিতে ওই সিনেমার শ্যুটিং শুরু হবে।

৪০ বছর বয়সী ওয়াকার ২০১৩ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার অভিনীত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভি ছয়টি পর্বে মুক্তি পেয়েছে। অ্যাকশনধর্মী মুভিটিতে বিপজ্জনক গতিতে গাড়ি চালানোর কসরত দেখিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ওয়াকার।