স্বচ্ছতার পথে এনএসএ!
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এসএনএ)-র বিশ্বজুড়ে অনলাইনে গুপ্তচরবৃত্তি সম্পর্কে মুখ খুললেন এনএসএর ভাইস প্রেসিডেন্ট রিচার্ড লেডগেট।
টেকনোলজি, এনটারটেইনমেন্ট অ্যান্ড ডিজাইন কনফারেন্স (টেড ২০১৪)-এর ভাষণে লেডগেট বলেন, “মি. স্নোডেন মানুষের জীবনযাপনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন।”
লেডগেট স্নোডেনের মতো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে টেড সম্মেলনে যোগ দেন। তিনি বলেন, মানুষের নিরাপত্তা বাড়াতে নজরদারিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন দেশের অপরাধীচক্র ও কালোবাজারীদের চিহ্নিত করতে মোবাইলফোনে কথোপকথনে নজরদারির প্রয়োজন আছে। স্নোডেন এ তথ্য ফাঁস করে দেওয়ার অপরাধীরা প্রযুক্তি থেকে নিজেদের আড়াল করে ফেলছেন। এতে অপরাধীদের ওপর নজরদারিতে অসুবিধা হচ্ছে বলেও জানানো হয়।
এনএসএর গোপনীয় তথ্য ফাঁস করে দেওয়াকে সন্ত্রাসী চক্রান্ত বলেও উল্লেখ করেন লেডগেট।
স্নোডেনের কর্মকান্ড আমেরিকার তরুণদের মধ্যে গোপনীয় তথ্য চুরিতে আগ্রহী করে তুলতে পারে বলে জানান লেডগেট।
