২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ড্রয়েডে আসছে আইটিউনস

টেক জায়ান্ট অ্যাপল অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য আইটিউনস অ্যাপ বানাচ্ছে বলে জানা গেছে। এছাড়া মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাইয়ের মতো সাইট তৈরির গুজবও শোনা যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 06:16 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

ইতোমধ্যে ওই খবর ছড়িয়ে গেছে বিভিন্ন গনমাধ্যমে। সংগীতবিষয়ক ম্যাগাজিন বিলবোর্ড জানিয়েছে, স্পটিফাইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে অ্যাপলের নতুন মিউজিক স্ট্রিমিং সার্ভিস।

গত বছর অ্যাপল এ প্রকল্পে হাত দিয়েছে। প্যানারোডার আদলে মিউজিক স্ট্রিমিং সার্ভিস আইটিউনস রেডিও চালু করেছে। জানাগেছে, অ্যাপল কম খরচে সঙ্গীতপ্রেমীদের চাহিদা মেটাতে এ পদক্ষেপ নিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে মিউজিক বিক্রি কমতির দিকে হলেও বাজার চাঙ্গা মিউজিক স্ট্রিমিং সার্ভিসের।

বাজার সম্প্রসারণ করতে অ্যাপলও নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়েছে বলে গোপনসূত্রে জানা গেছে। অ্যাপলের আইটিউনস থেকে একটি গান কেনার পর তা ব্যবহারকারীর প্রোফাইলে জমা হবে। পরবর্তীতে ব্যবহারকারীকে একটি খুদে বার্তা পাঠাবে অ্যাপল। তাতে, আইটিউনস ব্যবহারকারীরা ৮ ডলারে সারা মাস যেকোনা ধরনের মিউজিক স্ট্রিমিং সুবিধা পাবেন।