২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েবপেইজ লোড হতে কম সময় লাগবে

ইন্টারনেট জায়ান্ট গুগল ওয়েবপি ইমেজ ফরম্যাটের নতুন ভার্সন প্রকাশ করেছে। এতে ক্লাউডে বেশি পরিমাণে তথ্য সংরক্ষণ করা যাবে বলে জানিয়েছে গুগল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 06:11 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

প্রচলিত জেপিইজি বা পিএনজি ছবিকে কোডিংয়ের মাধ্যমে ওয়েবপিতে রূপান্তর করার জন্য আলাদা কনভার্টারও উন্মুক্ত করেছে গুগল। এতে জেপিইজি ছবিকে ওয়েবপিতে কনভার্ট করলে ছবির সাইজ অন্তত ৩০ ভাগ কমে আসবে। এর ফলে ক্লাউডে আগের চেয়ে বেশি সংখ্যক ছবি সংরক্ষণ করা যাবে।

নতুন ভার্সনে যুক্ত করা হয়েছে এনিমেশন ফরম্যাট। তাছাড়া ওয়েবসাইটে ওয়েবপি ফরম্যাটের ছবি ব্যবহার করলে পেইজ লোড হতে তুলনামূলক কম সময় লাগবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট সিনেট। বাড়তি সুবিধা হিসেবে ইন্টারনেটে হাজারো টেরাবাইট ব্যান্ডউইডথ সাশ্রয় হবে। এতে ইন্টারনেট ব্যবহারে খরচ কমে আসবে বলে জানিয়েছে গুগল।

গুগল ক্রোম, গুগল ক্রোম ফ্রেম, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা ১১.১০ ভার্সন ও অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ ওয়েবপি সাপোর্ট করবে বলে গুগলের নিজস্ব ডেভেলপার পেইজে জানানো হয়েছে।