২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় প্রান্তিকে তৈরি হবে আইফোন ৬!

টেক জায়ান্ট অ্যাপলের সাপ্লায়ার পেগাট্রন চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আইফোন ৬ তৈরি শুরু করতে পারে বলে জানিয়েছে চীনের স্থানীয় পত্রিকা কমার্শিয়াল টাইমস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 09:49 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

চীনের নিউ কুনশানে অবস্থিত প্লান্টে আইফোন ৬ তৈরি করতে ইতোমধ্যে কর্মী নিয়োগ দেওয়া শুরু হয়েছে বলে ওই পত্রিকা জানায়। তারা আরও জানায়, পেগাট্রন এ প্রকল্প বাস্তবায়নের জন্য নতুন ফ্যাক্টরিও চালু করেছে।

এ বছর জানুয়ারির প্রথম দিকে রয়টার্স জানিয়েছিল, পেগাট্রন অ্যাপলের অন্তত অর্ধেক আইফোন ৬ ডিভাইসের সাপ্লায়ার হতে চায়। এর আগে আইপ্যাড মিনি ও আইফোন ৫সি অ্যাসেম্বলিং করার দায়িত্ব পেয়েছিল পেগাট্রন। যদিও ফক্সকন অ্যাপলের প্রধান সাপ্লায়ার, তারাও আইফোন অ্যাসেম্বল করে থাকে।

বিভিন্ন সংবাদপত্রে খবর বেরিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে আইফোন ৬ বানানো শুরু করবে তারা। তবে, কেউই জানাননি কবে নাগাদ সে ফোনটি বাজারে ছাড়া হবে। পেগাট্রন কত ইউনিট আইফোন ৬ উৎপাদন করবে বা কতজন লোক তারা নিয়োগ দিয়েছে এখনো তা জানা যায় নি।

২০১৩ সালে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অংশ হিসেবে ঝুঁকি কমাতে পেগাট্রনকে আইফোন ও আইপ্যাড মিনি অ্যাসেম্বল করার দায়িত্ব দেয় অ্যাপল।

গুজব ছড়িয়েছে, ৪.৭ ইঞ্চি ও ৫.৭ ইঞ্চি পর্দার দুটি ভার্সনে আইফোন ৬ তৈরি করা হবে।