জিএস৫-এ ১৯ মেগাপিক্সেলের ক্যামেরা!
সাধারণত আইফোন বা গ্যালাক্সি এস সিরিজের স্মার্টফোনগুলোর নতুন মডেল বাজারে আসার কয়েক মাস আগে থেকেই প্রযুক্তিজগতে শুরু হয়ে যায় নানা জল্পনা-কল্পনা, শোনা যায় নানা গুজব।
আর দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট প্রতিষ্ঠানটির ভবিষ্যত ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে সর্বশেষ গুজব হচ্ছে ১৯ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এতে।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রি এক প্রতিবেদনে জানিয়েছে, জিএফএক্সবেনচ-এর ডেটাবেইজে গ্যালাক্সি এস৪ এর কোডনেইম ছিল এসএম-সি১০১(SM-C101)। ডেটাবেইজে সম্প্রতি যোগ হয়েছে এসএম-সি১১৫ নামের আরেকটি স্মার্টফোন। ধারণা করা হচ্ছে এসএম-সি১১৫ হল গ্যালাক্সি এস সিরিজের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
জিএফএক্সবেনচ-এর ডেটাবেইজ অনুযায়ী, ৪.৮ ইঞ্চির এইচডি স্ক্রিন থাকবে এসএম-সি১১৫এ। ১৯ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ছাড়াও থাকবে ফ্রন্টক্যামেরা। স্মার্টফোনটি চলবে ১.৩ গিগাহার্টজের এক্সিনোস ৫ প্রসেসরে। ২ জিবি র্যাকমের স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৪.৪.২ অপারেটিং সিস্টেমে। এছাড়াও থাকবে ওয়াই-ফাই, ব্লুটুথ এবং এনএপসি সংযোগ সুবিধা।
