১০ এপ্রিল আসছে ডিজায়ার ৩১০
অবশেষে মুখ খুলেছে তাইওয়ানিজ মোবাইল ফোন নির্মাতা এইচটিসি। ১০ এপ্রিল বাজারে আসছে তাদের সর্বশেষ স্মার্টফোন ডিজায়ার ৩১০, দাম হবে ১৬০ ইউরো।
এইচটিসি এর আগে ডিজায়ার সিরিজের নতুন স্মার্টফোন ‘ডিজায়ার ৩১০’ দেখিয়েছিল এই বছরের শুরুতেই। তবে স্মার্টফোনটির দাম আর কবে নাগাদ এটি বাজারে আসবে সে তথ্যগুলো গোপন রেখেছিল তারা।
মোবাইল ফোনবিষয়ক সাইট জিএসএমএরিনা জানিয়েছে, স্মার্টফোটিতে আছে ৪.৫ ইঞ্চির ৪৮০ বাই ৮৫৪ পিক্সেলের এফডব্লিউভিজিএ ডিসপ্লে। তবে এর ৫ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলের এইচডি ভিডিও করার সুযোগও আছে। এক্সটারনাল মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে ডুয়াল সিমের স্মার্টফোনটিতে।
প্রাথমিক পর্যায়ে জার্মানি, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের বাজার দিয়েই বিক্রি শুরু হবে ডিজায়ার ৩১০। জার্মানির বাজারে এর দাম হবে ১৬০ ইউরো। নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ডে এর দাম হবে যথাক্রমে ১৭০ এবং ১৮০ ইউরো।
