২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার দ্বন্দ্বের মুখে ইউক্রেইন-রাশিয়া

নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্কবাণী জানিয়েছেন, ইউক্রেইনের কিয়েভ এবং রাশিয়ার মস্কোর মধ্যে সাইবার আক্রমণ শুরু হতে পারে। সম্প্রতি ইউক্রেইনের নিরাপত্তাবাহিনীও অভিযোগ জানিয়েছে, তাদের মোবাইল যোগাযোগে বাঁধা সৃষ্টি করেছে রাশিয়ান সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 03:54 PM

Updated : 25 Apr 2022, 03:54 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যেই ছোট মাত্রার কিছু আক্রমণের শিকার হয়েছে ইউক্রেইনের সামাজিক মাধ্যম ও বিভিন্ন সংবাদ সংস্থার সাইট।

ইউক্রেইনের যোগাযোগ ব্যবস্থাকে টার্গেট করার বিষয়টি মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে দেশটির নিরাপত্তা প্রধান ভ্যালেটিন নালিভাইচেকো জানিয়েছেন, টানা দু’দিন দেশটির সংসদ সদস্যদের ফোনে বাঁধা সৃষ্টির বিষয়ে তিনি নিশ্চিত। রাশিয়া এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি বলেই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

অন্যদিকে দুটি দেশেই রয়েছে দেশপ্রেম উদ্বুদ্ধ অভ্যন্তরীন হ্যাকার গ্রুপ। ইউক্রেইনের অভ্যন্তরীন এ ধরণেরই একটি হ্যাকিং গ্রুপ ‘সাইবার-বারকুট’ রাশিয়া-ইউক্রেইন দ্বন্দ্ব শুরু হবার পর থেকে আক্রমণ চালিয়েছে এমন ৪০টি রাশিয়ান সাইটের তালিকা প্রকাশ করেছে। ইউক্রেইনের হ্যাকারদের প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির প্রাক্তন সদস্য ও রেড ব্রাঞ্চ কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা পল রোসেনজউইগ জানিয়েছেন, ইউক্রেনিয়ান হ্যাকাররা ‘দক্ষ এবং সক্রিয়’। এ ছাড়াও তিনি রাশিয়ার হ্যাকিং গ্রুপ প্রসঙ্গে মন্তব্য করেছেন, রাশিয়া যদি তাদের সাইবার যুদ্ধে অভ্যন্তরীন হ্যাকারদের ব্যবহার করে তবে সম্পূর্ণ বিষয়টিই অনেক জটিল আকার ধারণ করতে পারে।