২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটকয়েনে কর বসাবে জাপান

ভার্চুয়াল কারেন্সি বিটকয়েনের লেনদেন নিয়ন্ত্রণে আনতে নীতিমালা তৈরি করছে জাপান। টোকিওভিত্তিক বিশ্বের শীর্ষ বিটকয়েনের বাজার এমটিগক্স দেউলিয়া হওয়ার ঘটনার পর ভার্চুয়াল কারেন্সিটির লেনদেনে নিয়ন্ত্রণে আনতে শক্ত অবস্থানে নিচ্ছে দেশটির সরকার। ভাবা হচ্ছে বিটকয়েনের লেনদেনে কর আরোপের কথাও।

আব্দুল্লাহ জায়েদ

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 05:58 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমান আইনের অধীনে বিটকয়েন নিয়ন্ত্রনে কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে এই শুক্রবার সিদ্ধান্ত নেবে জাপানের মন্ত্রীসভা। তবে ভার্চুয়াল কারেন্সিটি লেনদেন করতে পারবে না ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। জাপান সরকার বিটকয়েনকে প্রচলিত মুদ্রা হিসেবে নয় বরং স্বর্ণের মতো পণ্য হিসেবে বিবেচনা করার কথা ভাবছে- বলা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

এমটিগক্সের লেনদেন বন্ধ হয়ে যাওয়ার পর সার্বিক পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে জাপান সরকার। ২৮ ফেব্রুয়ারি নিজেদের দেউলিয়া ঘোষণা করে এমটিগক্স। প্রতিষ্ঠানটির দাবি, ৪৭.৩ কোটি ডলার বাজার মূল্যের সাড়ে ৮ লাখ বিটকয়েন হ্যাকারা চুরি করে হয়েছে হ্যাকিংয়ের মাধ্যমে।

ভার্চুয়াল কারেন্সি হিসেবে বিটকয়েনের ব্যবহার এবং বাজারে প্রচলিত মুদ্রার বিপরীতে এর দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বিটকয়েন সংশ্লিষ্ট অপরাধের ঘটনা। সাইবার অপরাধীদের পছন্দের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিনত হয়েছে এটির লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো। অনলাইনে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আর বেআইনি লেনদেন সাড়তে বহুল ব্যবহৃত হচ্ছে বিটকয়েন।

এসপ্তাহের মঙ্গলবারেই হ্যাকিংয়ের ঘটনায় ৬ লাখ বিটকয়েন হারানোর খবর জানিয়েছে কানাডাভিত্তিক বিটকয়েন লেনদেনকারী ব্যাংক ফ্লেক্সিকন। প্রায় ৭শ কোটি ডলার সমমূল্যের বিটকয়েন রয়েছে বিশ্ববাজারে।

এদিকে জাপান সরকার বিটকয়েন লেনদেনের উপর কর বসানো কথার ভাবছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এ প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে তা এখনও পরিষ্কার নয়। আর বিটকয়েনের বেশিরভাগ লেনদেনকারী নিজের পরিচয় গোপন রাখায় এই ভার্চুয়াল কারেন্সির লেনদেন থেকে কর আদায় করাও হবে কঠিন কাজ।

এ ব্যাপারে জাপানে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির আইটি প্যানেল প্রধান টাকুয়া হিরাই বলেন, ‘পুরো পরিস্থিতির উপর এখনও সম্পূর্ন নিয়ন্ত্রণ নেই আমাদের। তবে ভোক্তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে শক্ত নীতিমালা প্রয়োজন। বিটকয়েনের লেনদেনে কর আরোপের কথাও ভাবছি আমরা।’

বুধবার বিটকয়েন এবং এমটিগক্সের দেউলিয়া হওয়ার ঘটনা নিয়ে জাপান সরকারের ভোক্তাবিষয়ক সংস্থা, আর্থিক সেবাবিষয়ক সংস্থা (এফএসএ), অর্থ মন্ত্রনালয়, কেন্দ্রীয় ব্যাংক, পুলিশ এজেন্সি এবং মন্ত্রণালয় সদস্যদের মক্তব্য শুনেছে ওই আইটি প্যানেল। এফএসএ এবং জাপানের অর্থ মন্ত্রনালয়ের মতে মুদ্রা হিসেবে বিবেচনা করা যায় না বিটকয়েন। অন্যদিকে বিটকয়েন পরিস্থিতির উপর দীর্ঘদিন ধরেই নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রিয় ব্যাংক।

এদিকে এমটিগক্সের আভ্যন্তরীন গোপন এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিটকয়েনের লেনদেন নিয়ে একাধিকবার এফএসএর সঙ্গে যোগাযোগ করে পরামর্শ চেয়েছিল এমটিগক্স। কিন্তু কোনোবারই পরিষ্কার কোনো উত্তর পায়নি প্রতিষ্ঠানটি।