২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেজার ব্র্যান্ডে শীতকালীন অফার

রেজার ব্র্যান্ড গেমিং পণ্যের শীতকালীন অফারের সময় বাড়িয়েছে কম্পিউটার সোর্স। অফার অনুযায়ী, সর্বশেষ মডেলের রেজার ডেথ অ্যাডার মাউসে ২৯ শতাংশ এবং রেজার ব্লাক উইডো মেকানিক্যাল কি-বোর্ডে ২১ শতাংশ নগদ মূল্য হ্রাস করা করা হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 07:00 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

এক বিজ্ঞপ্তিতে কম্পিউটার সোর্স জানিয়েছে, ৩১ মার্চ পর্যন্ত কম্পিউটার সোর্স আউটলেট থেকে এই অফার গ্রহণ করা যাবে। অফার অনুযায়ী রেজার ডেথ অ্যাডার এর মূল্য চার হাজার ৯০০ টাকা এবং নয় হাজার ৯০০ টাকায় কেনা যাবে রেজার ব্লাক উইডো কি-বোর্ড। অফারকৃত রেজর ডেথ অ্যাডারটির ৬৪০০ ডিপিআই ৪জি অপটিক্যাল সেন্সর এবং ব্লাক উইডো’র রয়েছে এন্টি-ঘোস্টিং কি ছাড়াও পাঁচ গুণ দ্রুত রেসপন্স সুবিধা।