২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিলাসবহুল গাড়িতে ‘অ্যাপল সিস্টেম’

মার্চ মাসেই মার্সিডিজ বেঞ্জ, ভলভো আর ফেরারির মতো শীর্ষ প্রতিষ্ঠানের  বিলাসবহুল গাড়িতে অভিষেক ঘটছে টেক জায়ান্ট অ্যাপলের আওএস অপারেটিং সিস্টেমের। অ্যাপল অটোমোবাইল শিল্পে আইওএস অভিষেকের ঘোষণা দিয়েছিল ২০১৩ সালে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 06:47 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

ফিনানশিয়াল টাইমসের  প্রতিবেদন অনুযায়ী, এ ব্যাপারে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ঘোষণা আসবে এ মাসেই,  সুইজারল্যান্ডের জেনেভো মটোর শোতে।

অ্যাপল আইওএসের ইন-কার সিস্টেমের ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে জানুয়ারি মাসেই। আইওএস সিমুলেটর টুল থেকে তোলা ছবিটিতে উঠে এসেছিল অপারেটিং সিস্টেমটির ম্যাপস, হাইওয়ে সেফটি এবং রাউটিং ফিচারের বিভিন্ন তথ্য।

ম্যাপিং আর দিকনির্দেশনামূলক ফিচার ছাড়াও আইমেসেজ দিয়ে হ্যান্ডস ফ্রি টেক্সট মেসেজিং সুবিধা পাবেন এর ব্যবহারকারীরা। এছাড়াও সিরি, আইটিউনস থেকে গান শোনা আর আইফোন থেকে ভয়েস কলের সুবিধাও ধাকবে।

প্রাথমিক অবস্থায় ইন-কার সিস্টেম নিয়ে উত্তেজনা দেখালেও এখন যেন মুখে কুলুপ এটেছে অ্যাপল। জানুয়ারি মাসে ফাঁস হওয়া ছবিগুলো নিয়েও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি প্রতিষ্ঠানটি।