২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল ম্যাপসে মেক্সিকোর কোরাল রিফ

গুগল ম্যাপসের ‘স্ট্রিট ভিউ ওশন’ অংশে এবার  যোগ হলো মেক্সিকো উপকূলের কোরাল রিফ। গুগলকে এ কাজে সহযোগিতা করছে বিশ্বব্যাপী ক্রমহ্রাসমান কোরাল রিফের তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ক্যাটলিন সিভিউ সার্ভে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 06:46 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে,  গুগলের ‘আন্ডারওয়াটার স্ট্রিট ভিউয়ে’ মেক্সিকোর উপকূলের প্রয়োজনীয় হাই রেজ্যুলুশন ছবি সরবরাহ করছে ক্যাটলিন সিভিউ নার্ভে।

মেক্সিকো উপকূলে সিএসএস কাজ শুরু করেছে ২০১২ সালের সেপ্টেম্বর মাস থেকে।  থেকে সমুদ্রতলের কোরাল রিফের উপর নজরদারি করতে বিজ্ঞানীদের সাহায্য করে প্রতিষ্ঠানটির তোলা ৩৬০ ডিগ্রি প্যানারমিক ছবি গুলো।

গুগলের ঘোষণা অনুযায়ী ম্যাপিং অ্যাপ যোগ হওয়া নতুন ছবিগুলোর মধ্যে আছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অবস্থিত আইসলা মুজেরেস এবং কানকুনের সমুদ্রতলের কোরাল রিফ আর জীববৈচিত্রের ছবি । ব্যবহারকারীদের দৃষ্টি কেড়েছে আইসলা কন্টয় উপকূলের হোয়েল শার্ক আর আইসলা মুজরেসের উপকূলে ডুবে থাকা গাড়িকে চারাপাশের সাঁতরে বেড়ানো রঙ বেরঙের মাছ।

গুগল ম্যাপসের ‘স্ট্রিট ভিউ ওশন’ অংশে যোগ হয়েছে ছবিগুলো। বারমুডা এবং স্যান ফ্রান্সিসকোর কোরাল রিফ, গ্যালাপগোস সাগরের সি লায়ন এবং গ্রেট ব্যারিয়ার রিফের কচ্ছপরে ছবি   স্ট্রিট ভিউ ওশনে যোগ হয়েছে আগেই।