২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন ব্যাংকিং ঝুঁকি নিয়ে কর্মশালা

অনলাইন ব্যাংকিং ব্যবস্থার ফলে গ্রাহকরা যেমন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সুবিধা পাচ্ছেন তেমনি এর নতুন কিছু ঝুঁকিও আছে। অনলাইন ব্যাংকির সুবিধা এবং ঝুঁকি মোকাবেলার উপায় নিয়ে সিটিও ফোরাম এবং প্রযুক্তি-সাংবাদিকদের সংগঠন বিআইজেএফ এর উদ্যোগে সম্প্রতি আয়োজিত এক কর্মশালায় এ বিষয়গুলো আলোচিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিটিও ফোরাম।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 06:20 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

কর্মশালায় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনলাইন ব্যাংকিং এ তাদের অভিজ্ঞতা এবং বিভিন্ন দিক উপস্থাপন করেন। এতে উল্লেখ করা হয়, চিরাচরিত ব্যাংকিংপ্রথা হতে বর্তমানে অনলাইন ব্যাংকিং ব্যবস্থা এই সেক্টরে আমুল পরিবর্তন এনেছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের কর্মশালা জ্ঞানের পরিধি বাড়াবে যার মাধ্যমে যেমন সেবা প্রদানকারী সংস্থার জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

কর্মশালায় মূল প্রবন্ধ পেশ করেন এয়ারটেল বাংলাদেশের সিআইও লুৎফর রহমান। সিটিও ফোরামের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন নওয়েদ ইকবাল, সৈয়দ মাসুদুল বারী, ড. ইজাজুল হক এবং দেবদুলাল রায়।