অ্যাসরক ও নেটগিয়ারে ফ্রি ক্যাসপারস্কি
এখন থেকে বাংলাদেশে বিনামূল্যে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি পাবেন অ্যাসরক মাদারবোর্ড ও নেটগিয়ার রাউটারের ব্যবহারকারীরা। এ ব্যাপারে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস্ এবং অ্যাসরক মাদারবোর্ড ও নেটগিয়ার রাউটারের পরিবেশক কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের মধ্যে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষরিত হয়।
উল্লেখ্য, ১-ইউজারের জন্য বিনামূল্যে প্রাপ্য ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি’র মেয়াদ ৬ মাস থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশে ক্যাসপারস্কির পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস।
