২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি হচ্ছে অঞ্চলভিত্তিক ‘অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার’

অ্যান্ড্রয়েড ফোনভিত্তিক ম্যালওয়্যার নির্মাতারা এখন নতুন পথ অণুসরণ করছেন বলে জানা গেছে সাম্প্রতিক এক গবেষণার প্রতিবেদনে। এখন সাইবার অপরাধীরা তাদের প্রত্যেকটি অঞ্চলের জন্য আলাদা ও বিশেষভাবে ম্যালওয়্যার তৈরি করছেন যাতে সেসব ম্যালওয়্যার তাদের ‘আশানুরূপ’ ফলাফল এনে দিতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 06:41 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পাঁচ কোটি ব্যবহারকারীর ফিডব্যাকের উপর ভিত্তি করে ম্যালওয়্যার সংক্রান্ত এ গবেষণা ও প্রতিবেদনটি সম্পন্য করেছে মোবাইল নিরাপত্তা প্রতিষ্ঠান লুকআউট।

গবেষণাটির প্রতিবেদনে এক বিশ্লেষণে দেখানো হয়েছে, ওয়েব জায়ান্ট গুগলের অ্যাপ স্টোর গুগল প্লে’তে ম্যালিশাস পোগ্রাম আগের চেয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এ প্রসঙ্গে লুকআউটের শীর্ষ নিরাপত্তা গবেষক মার্ক রজার্স জানিয়েছেন, মোবাইল ম্যালওয়্যারের ক্ষেত্রে প্রতিটি বিষয় এখন অঞ্চলভিত্তিক। তিনি আরও জানিয়েছেন, সাইবার অপরাধীরা সবাইকে স্প্যাম পাঠানোর বদলে এখন অঞ্চলের উপর ভিত্তি করে ম্যালওয়ার স্প্যাম তৈরি করে তা পাঠাচ্ছেন।

এ ছাড়াও অন্য একটি নিরাপত্তা প্রতিষ্ঠান রিস্কআইকিউ জানিয়েছে, যেসব অ্যাপ ব্যবহারকারীদের মোবাইল পার্সোনালাইজ করতে সাহায্য করে থাকে সেগুলোর বেশিরভাগই ম্যালিশাস।