২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ডাকটিকেটে স্টিভ জবস

২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের ডাকটিকেটে দেখা যাবে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিইও প্রয়াত স্টিভ জবসের ছবি। সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া এক খবরে এ তথ্য জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 05:47 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিস অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের অবদানকে স্মরণীয় করে রাখতে তাঁর ছবি নিয়ে ডাকটিকেট বানানোর কথা জানিয়েছে। এ নিয়ে প্রশাসনিকভাবে আলোচনা চলছে।

২০১৫ সাল নাগাদ স্টিভ জবসের ছবি ডাক বিভাগের স্ট্যাম্পে দেখা যাবে।

স্টিভ জবস ছিলেন একজন দূরদৃষ্টিসম্পন্ন সফল উদ্যোক্তা। তাঁর উদ্ভাবিত প্রযুক্তিপণ্যগুলো শুরু থেকেই সাফল্যের শীর্ষে। প্রযুক্তিজগতে তার অবদানকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী দুবছরের মধ্যে প্রয়াত মার্কিন রাজনীতিবিদ হারভি বানার্ড মিল্ক, ক্রীড়াবিদ উইল্ট চেমবার্লিন, শিল্পী জিমি হেনড্রিক্স, অভিনেতা ও সংগীতশিল্পী এলভিস প্রিসলি ও কমেডিয়ান জনি কারসনের নামে আলাদা ডাকটিকেট আসছে বলে পৃথক প্রতিবেদনে জানিয়েছে টাইম ম্যাগাজিন।