মধ্য মার্চেই বাজারে গ্যালাক্সি এস৫!
তিন সপ্তাহের মধ্যেই নাকি বাজারে বিক্রি শুরু হবে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৫। এক স্যামসাং নির্বাহীর বরাতে খবরটি জানিয়েছে স্মার্টফোন প্রযুক্তিবিষয়ক সাইট জিএসএম এরিনা।
জিএসএম এরিনার দাবি, তিন সপ্তাহের মধ্যেই জিএস৫ বিক্রি শুরু হবে এই খবর ওই স্যামসাংয়ের ওই কর্মকর্তা ছাড়াও একাধিক সূত্র নিশ্চিত করেছে।
২৪ ফেব্রুয়ারি বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে ‘আনপ্যাকড ৫’ শিরোনামের এক অনুষ্ঠানে জিএস৫ উন্মোচনের কথা রয়েছে স্যামসাংয়ের। জিএসএম এরিনার খবর সঠিক হলে মার্চ মাসের মাঝামাঝি সময়েই ক্রেতাদের হাতে চলে আসবে স্মার্টফোনটি।
জিএসএম এরিনার দেওয়া তথ্য অনুযায়ী ৩জিবি র্যাম থাকবে জিএস৫-এ। অন্যান্য হার্ডওয়্যারের মধ্যে থাকবে স্ন্যাপড্রাগন ৮০০ বা ৮০৫ চিপসেট, ২.৫ গিগাহার্টজের কোয়াডকোর ক্রেইট সিপিইউ, ১৬ বা ২১ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেলের ট্রুএইচডি স্ক্রিন।
