২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ই-মেইল হ্যাক হলে কী করবেন

আজকাল প্রায়ই হ্যাকিং এর শিকার হচ্ছে ইমেইল থেকে শুরু করে আমাদের ব্যবহারকৃত অন্যান্য অনলাইন সেবাদান প্রতিষ্ঠানগুলো। প্রশ্ন হল, আপনার ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথমেই কী করা উচিৎ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 06:04 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান বাতলে দিয়েছে কয়েকটি পদক্ষেপ।

প্রথম পদক্ষেপ হিসেবে পাসওয়ার্ড পরিবর্তনের ব্যাপারটিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। ই-মেইল হ্যাক হলে প্রথমেই আপনার ইমেইল ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে। যদি পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে থাকলে ‘আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন’ এই ধরনের লেখাটিতে ক্লিক করুন। পাসওয়ার্ড পরিবর্তনের ধাপগুলো অনুসরণ করুন। নতুন পাসওয়ার্ড হিসেবে এবার শক্তিশালী একটি পাসওয়ার্ড দিন। হ্যাকার যাতে আবার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে সে জন্য পাওয়ার্ড পরিবর্তন অতি জরুরি।

পাসওয়ার্ড পরিবর্তনের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, মাইক্রোব্লগিং সাইট টুইটার, অ্যামাজানসহ অন্যান্য অললাইন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর পাসওয়ার্ডও পরিবর্তন করতে হবে। কিছু হ্যাকার আপনার পরিচিতদের তথ্যের জন্যও আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারে। সে জন্য আপনার ইনবক্স ও রিপ্লেমেইলগুলো দেখুন। যদি আপনার পরিচিতদের সঙ্গে হ্যাকার যোগাযোগ করে তবে তাকে সেটা জানিয়ে দিন।

ভবিষ্যতের জন্য আপনাকে অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডটি অন্তত ১০ অক্ষর এবং এতে সংখ্যা ও অক্ষরের মিশ্রণ হলে ভালো হয়।