২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্ল্যাপি বার্ডের আদলে তিনশতাধিক গেইম

বেশকিছু কারণ দেখিয়ে গুগল প্লে ও অ্যাপল স্টোর থেকে ফ্ল্যাপি বার্ড গেইম সরিয়ে ফেলেছেন অ্যাপ্লিকেশনটির নির্মাতা ডং নিগুয়েন। আসল ফ্ল্যাপিবার্ড সরিয়ে ফেলার পর গেইমটির আদলে তিনশ’ অ্যাপ্লিকেশন তৈরি করেছেন গেইম নির্মাতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 05:53 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

ফ্ল্যাপি জ্যাম, ফ্লপি বার্ডস, ফ্লপি বার্ড, ফ্ল্যাপিং বার্ডসহ তিন শতাধিক গেইম রয়েছে গুগল প্লে ও অ্যাপল অ্যাপস্টোরে। এখন গেইমগুলো অ্যাপল কিংবা গুগল অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেবে কি না তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, আসল ফ্ল্যাপি বার্ড গেইমের নির্মাতা ডং নিগুয়েন গেইমটি সরিয়ে ফেলার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তিনি জানান, গেইমটি সাময়িক বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। পরবর্তীতে দেখা গেছে গেইমটি আসক্তি তৈরি করছে। তাই গেইমটি সরিয়ে ফেলা হয়েছে।

এরই মধ্যে সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ফ্ল্যাপি বার্ড গেইম। তাই গেইম ডেভেলপাররা নামের কিছুটা এদিকে সেদিক করে বিভিন্ন নামে তৈরি করেছেন একই ধরনের গেইমস। গুগল প্লে ও অ্যাপল স্টোরে এখন গেইমগুলোর ছড়াছড়ি।