২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকিংয়ে বিটকয়েন শূন্য সিল্ক রোড ২

অনলাইন ভার্চুয়াল মুদ্রা লেনদেন কেন্দ্র সিল্ক রোড ২-এর সার্ভার থেকে ২৭ লাখ ডলার মূল্যের বিটকয়েন চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির তদন্ত বিভাগ জানিয়েছে- অ্যাকাউন্ট একেবারে খালি করে দেওয়া পর্যন্ত হ্যাকাররা কয়েক ধাপে সব বিটকয়েন তুলে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 04:03 PM

Updated : 13 Oct 2022, 11:49 AM

সিল্ক রোড ২ এর অনলাইন ফোরামে প্রকাশিত এক প্রতিবেদনের উল্লেখ করে বিবিসি জানিয়েছে, গত বছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন(এফবিআই) অনলাইনে ‘কালোবাজারীদের চক্র’ আখ্যা দিয়ে সিল্ক রোড সার্ভার বন্ধ করে দেয়। এর কিছুদিন পর আরেকটি সার্ভারের মাধ্যমে সিল্ক রোড ২ নামে একই ধরনের আরেকটি সাইট।

সিল্ক রোড ২-এর ফোরাম পেইজের এডমিনিস্ট্রেটর ডেফকন এক বিবৃতিতে জানান, “উই আর হ্যাকড। তবে কারও ব্যক্তিগত কোনো তথ্য চুরি হয়নি। হ্যাকাররা বিটকয়েন চুরি করে অ্যাকাউন্ট একেবারে খালি করে দিয়েছে।”

এ নিয়ে একই সপ্তাহে সবচেয়ে বড় দুটি বিটকয়েন এক্সচেঞ্জে হ্যাকিংয়ের ঘটনা ঘটল।

বিবিসি জানায়, সিল্ক রোড ২-এর সার্ভারে টর প্রক্সির মাধ্যমে ঢুকতে হয়। সেখানে অ্যানোনিমাস অ্যাকাউন্টের গোপন আইডি ব্যবহার করে কালোবাজারীরা অবৈধ মাদক, অস্ত্র কেনাকাটা করত বলে অভিযোগ রয়েছে। সিল্ক রোড ২ বন্ধ হয়ে যাওয়া সাইট সিল্ক রোডের মতো একই সুযোগ রেখে তৈরি করা হয়েছিল।