উইন্ডোজে আসছে হোয়াটস অ্যাপ আপডেট
অবশেষে উইন্ডোজ ফোনের জন্য আসছে জনপ্রিয় স্মার্টডিভাইসভিত্তিক মেসেজিং অ্যাপ ‘হোয়াটস্যআপ’-এর বহুল প্রতিক্ষিত আপডেট। হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনের সঙ্গে খুব বেশি পার্থক্য না থাকলেও যোগ হয়েছে কিছু কার্যকর ফিচার।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রি এক প্রতিবেদেন জানিয়েছে- হোয়াটস্যআপের নতুন ভার্সনে যে ফিচারটি প্রথমেই চোখে পরবে তা হলো এর মেনু। বেটা ভার্সনের তুলনায় অনেক গুছিয়ে সাজানো হয়েছে মেনুটি।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার বলে বিবেচনা করা হচ্ছে এর কাস্টম ব্যাকগ্রাউন্ডের ফিচারটিকে। বেটা ভার্সনের মতো কালো ব্যাকগ্রাউন্ড নিয়েই সন্তুষ্ট থাকতে হবে না ব্যবহারকারীকে। ফটো অ্যালবাম, ক্যামেরা বা ওয়েব সার্চের মাধ্যম নিজের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড ঠিক করে নেওয়া যাবে। এছাড়াও আছে মিডিয়া অটো ডাউনলোড সেটিং এবং নোটিফিকেশান সাউন্ড কাস্টোমাইজ করার ফিচার।
