২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজে আসছে অ্যান্ড্রয়েড অ্যাপ!

নিজস্ব ডেস্কটপ এবং মোবাইল প্লাটফর্মের উপর ক্রেতা এবং ব্যবহারকারীদের আগ্রহ বাড়াতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের সুযোগ করে দেওয়ার কথা বিবেচনা করছে মাইক্রোসফট।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 05:37 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

প্রযুক্তিবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী উইন্ডোজে অ্রান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নাকি আলোচনা করছেন মাইক্রোসফটের কর্তাব্যক্তিরা।

মাইক্রোসফটের সঙ্গে সংশ্লিষ্ট গোপন সূত্রের বরাত দিয়ে দ্য ভার্জ জানিয়েছে- প্রাথমিক পর্যায়ের আলোচনাতেও জোরোসোরেই বিতর্ক চলছে মাইক্রোসফট এক্সিকিউটিভদের মধ্যে। শীর্ষ সফট জায়ান্টটির এক্সিকিউটিভদের কারও কারও মতে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন এক দ্বার উন্মোচিত হবে অ্রান্ড্রয়ে অ্যাপ ব্যবহারের সুযোগ করে দিলে। আরেক পক্ষ বলছেন উইন্ডোজে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের সুযোগ করে দিলে তা হবে খাল কেটে কুমির আনার মতো।

উইন্ডোজে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের মূল আইডিয়াটি হচ্ছে- ব্যবহারকারীরা থার্ড পার্টি স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোডের সুযোগ পাবেন, তবে পুরো বিষয়টির নিয়ন্ত্রণ থাকবে মাইক্রোসফটের হাতেই।

থার্ড পার্টির মাধ্যমে উইন্ডোজে অ্যান্ড্রয়েড অ্যাপের উপস্থিতির ঘটনা এটাই প্রথম নয়। সফটওয়্যার নির্মাতা ব্লুস্ট্যাকস উইন্ডোজ ডিভাইসে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের সুযোগ দিয়ে থাকে।

এ ব্যাপারে মাইক্রোসফট আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বলেই জানিয়েছে দ্য ভার্জ।