ইউরোপে নজিরবিহীন সাইবার আক্রমণ
সাইবার অপরাধের ইতিহাসে বৃহত্তম ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (ডিডিওএস) আক্রমণের ঘটনা ঘটে গেছে ইউরোপে। ওই আক্রমণে ডেটা ট্রান্সফার রেট ছিল প্রতি সেকেন্ডে ৪০০ গিগাবাইট, আর মূল লক্ষ্য ছিল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এবং সিকিউরিটি প্রভাইডার ক্লাউডফ্লেয়ারের ক্রেতারা।
বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, ইউরোপে অবস্থিত সার্ভারগুলোর উপর ওই ডিডিওএস আক্রমণের ঘটনা ঘটে সোমবার। হ্যাকাররা কস্পিউটার ক্লক সিনক্রোনাইজ করার সিস্টেম নেটওয়ার্ক টাইম প্রোটোকল (এনটিপি)-র দুর্বলতার সুযোগ নিয়ে সার্ভারগুলোর উপর বিপুল পরিমাণ ডেটা আক্রমণ চালায়। এই প্রক্রিয়ায় হ্যাকাররা চাইলেই জনপ্রিয় ও বহুল ব্যবহৃত অনলাইন সেবা বন্ধ করে দিতে পারবে খুব সহজেই।
এনপিটি সিস্টেমের দুর্বলতা সম্পর্কে আগেই সাবধান করে দিয়েছিলেন টেক বোদ্ধারা। আক্রমণের এক পর্যায়ে ডেটা ট্রান্সফারের রেট প্রতি সেকেন্ডে ৪০০ গিগাবাইট ছাড়িয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন ক্লাউডফ্লেয়ারের চিফ এক্সিকিউটিভি ম্যাথিউ প্রিন্স।
বৃহত্তম ডিডিওএস আক্রমণের এর আগের ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালে। সেবার অ্যান্টি-স্প্যাম সার্ভিস স্প্যামহসের উপর ডিডিওএস আক্রমণে সর্বোচ্চ ডেটা ট্রান্সফার রেট ছিল প্রতি সেকেন্ডে ৩০০ গিগাবাইট।
