ক্যামেরা নিয়ে এক টেবিলে অ্যাপল-সনি!
নতুন আইফোনের ক্যামেরার জন্য প্রয়োজনীয় সেন্সর সরবরাহের চুক্তিতে আসতে আলোচনার টেবিলে বসেছে দুই টেক জায়ান্ট অ্যাপল ও সনি। দীর্ঘদিন ধরেই আইফোনের ক্যামেরায় সিমোস সেন্সর সরবরাহ করছে সনি। এক শীর্ষ জাপানিজ দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, নতুন আইফোনের ক্যামেরার জন্যও সিমোস সেন্সর সরবরাহের চুক্তিতে করতে আলোচনায় বসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান দুটি।
সনি আর অ্যাপলের আলোচনার টেবিলে বসার খবর সর্বপ্রথম জানায় জাপানের ব্যবসা ও অর্থনীতিবিষয়ক শীর্ষ দৈনিক নিকেই। নিকেইয়ের প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালের প্রথম দিকেই বাজারে আসবে অ্যাপলের নতুন আইফোন।
আইফোন ৫এসের পেছনের ক্যামেরায় সনির তৈরি সিমোস সেন্সর ব্যবহার করছে অ্যাপল। নিকেইয়ের প্রতিবেদন অনুযায়ী, নতুন আইফোনের সামনের ক্যামেরাতেও অ্যাপল সিমোস সেন্সর ব্যবহার করার সম্ভাবনাই বেশি।
বছরের প্রায় ১০ কোটি সিমোস সেন্সর বিক্রি করে থাকে সনি। এর সিংহভাগেরই ক্রেতা অ্যাপল। অ্যাপলের পরবর্তী প্রজন্মের পণ্যগুলোর বদৌলতে রাতারাতি দ্বিগুণ হতে পারে সিমোসে সেন্মরের বিক্রি।
