২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোনের জন্য নতুন এআরএম চিপ

এবার স্মার্টফোনজগতে নতুন বিপ্লবের সূচনার দাবি করতে যাচ্ছে মাইক্রোচিপ নির্মাতা এআরএম। এআরএমের তৈরি নতুন করটেক্স-এ১৭( Cortex-A17) মাইক্রোচিপের বদৌলতে নাকি ‘হাইএন্ড’ স্মার্টফোনের সব ফিচার নাকি চলে আসবে সাধারণ ব্যবহারকারীদের হাতের নাগালে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 05:57 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

অনলাইন সংবাদমাধ্যম ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এআরএমের তৈরি বহুল ব্যবহৃত করটেক্স-এ৯ (Cortex-A9) থেকেও নাকি ৬০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী করটেক্স-এ১৭। এআরএমের দাবি করটেক্স-এ১৭ দিয়ে তৈরি ২০০ ডলার দামের স্মার্টফোনেই নাকি ‘হাই-এন্ড’ স্মার্টফোনের সব ফিচারই পাবেন একজন ক্রেতা।

স্মার্টফোন হোক বা ট্যাবলেট, বর্তমানে সিংহভাগ স্মার্টডিভাইসেই এআরএমের করটেক্স-এ৯ চিপ ব্যবহার করেন নির্মাতারা। এআরএম জানিয়েছে, ২০১৫ সালের মধ্যে বেশিরভাগ মাঝারি দামের স্মার্টফোনেও থাকবে করটেক্স-এ১৭। এমনকি এনভিডিয়া, স্যামসাং আর ব্রডকমের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোও নাকি ব্যবহার করবে এ১৭।