গুগল ডুডল ডিজাইন প্রতিযোগিতা
গুগলের সপ্তম বার্ষিক প্রতিযোগিতা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের গুগল ডুডল ডিজাইন করে জমা দিতে বলেছে ইন্টারনেট জায়ান্ট প্রতিষ্ঠানটি।
বিজয়ী প্রতিযোগীর ডিজাইন করা গুগল ডুডল দেখা যাবে সার্চ ইঞ্জিন গুগলের হোম পেইজে। গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবস ও উল্লেখ্যযোগ্য ইভেন্টগুলোকে স্মরণীয় করে রাখতে গুগল প্রায়ই হোমপেইজের লোগো পরিবর্তন করে থাকে, যা ডুডল নামে পরিচিত।
এবারের গুগল ডুডল ডিজাইনের প্রতিপাদ্য বিষয়, ইফ আই কুড ইনভেন্ট ওয়ান থিং টু মেইক দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস।
প্রতিযোগিতায় বিজয়ীরা গুগলের কাছ থেকে পাবেন ৩০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি। এছাড়া তাদের শিক্ষা প্রতিষ্ঠান গুগল ফর এডুকেশন ফান্ড থেকে পাবে ৫০ হাজার ডলার। বিজয়ীরা গুগলের প্রধানকার্যালয় ঘুরে আসার সুযোগ পাবে। গুগলের ডুডলারদের সঙ্গে ড্রয়িং থেকে অ্যানিমেশন তৈরির কাজেও তারা সুযোগ পাবে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।
গুগল ডুডল জমা দেওয়ার শেষ তারিখ ২০ মার্চ। ৯ জুন বিজয়ী প্রতিযোগির ছবি গুগলের হোম পেইজে প্রকাশ করা হবে।
গত বছর একই ধরনের প্রতিযোগিতায় ‘মাই বেস্ট ডে এভার’ বিষয়ে এক লাখ ৩০ হাজার গুগল ডুডল জমা পড়ে।
