মাকড়সাভীতি তাড়াবে অ্যাপ!
মাকড়সাভীতি প্রকোপ এতটাই বেশি যে, মাকড়সা দেখে অজ্ঞান হওয়ার মতো ঘটনা নতুন কিছু নয়| এ ভীতি তাড়াতে মনোরোগ বিশেষজ্ঞদের সহায়তায় মোবাইল অ্যাপ্লিকেশন বানিয়েছেন প্রযুক্তিবিদরা।
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, অ্যারাকনোফোবিয়া বা মাকড়সাভীতি তাড়াতে দুজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে একটি অ্যাপ্লিকেশন বানিয়েছে ভার্চুয়ালফ্রিডটকম নামের একটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে ওই অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে মাকড়সাভীতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে।
অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে, যুক্তরাজ্যের ৬০ ভাগ মানুষের মাকড়সা ভীতি রয়েছে। এরমধ্যে মাত্র এক শতাংশ মানুষ এ ভীতি থেকে মুক্তির উপায় খুঁজছেন।
যুক্তরাজ্যের রোয়্যাম্পটন ইউনিভার্সিটির মনোরোগ বিশেষজ্ঞের সহায়তায় তৈরি অ্যাপ্লিকেশনে রয়েছে একটি মাকড়সা। কার্টুন মাকড়সার নাম দেওয়া হয়েছে ইসটি।
ইসটি গেইমে পিংক কালারের কার্টুন মাকড়সা নিয়ে খেলতে খেলতে একসময় মাকড়সাভীতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রযুক্তিবিদরা।
