ম্যালওয়্যার চাই এফবিআইয়ের!
ম্যালওয়্যার চাই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের। রহস্যঘেরা সাইবার অপরাধের সমাধান করতে আর বিশ্বব্যাপী ভাইরাস আর ম্যালওয়্যার হুমকি মোকাবেলায় গবেষণার কথা বলে এখন নাকি নিজেরাই ভাইরাস আর বিভিন্ন ধরণের ম্যালওয়্যার সফটওয়্যার কিনতে চাইছে গোয়েন্দা সংস্থাটি।
প্রযুক্তি সংবাদ বিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ভাইরাস আর ম্যালওয়্যার সফটওয়্যার কেনার জন্য নাকি সরকারি ওয়েবসাইটে নিলাম ডেকেছে এফবিআই। তবে এফবিআইয়ের ভাইরাস ক্রয়ের বিষয়টি আসলেও সাইবার হুমকি মেকাবেলার গবেষণার জন্য নাকি এনএসএর মতো গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহ্যারের জন্য সে ব্যাপারটি এখনও অনেকটাই ঘোলাটে।
নির্দিষ্ট করে বলে গেলে ভাইরাস আর ম্যালওয়্যার কিনতে চাইছে এফবিআইয়ের অপারেশনাল টেকনোলজি ডিভিশনের ইনভেস্টিগেটিভ অ্যানালাইসিস ইউনিট (আইএইউ)। ভাইরাস এবং ম্যালওয়্যার হুমকি সম্পর্কে বৈশ্বির সচেতনতা বাড়াতে আইএইউয়ের বিভিন্ন ধরনের ভাইরাসের সংগ্রহ প্রয়োজন এমনটাই বলা হয়েছে আনুষ্ঠানিকভাবে।
