২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই ডটকম-এ লাভ ইন দ্যা এয়ার

এই ভালবাসা দিবসে ই-কমার্স ওয়েবসাইট এখনই.কম আয়োজন করেছে ভালবাসার প্রতিযোগিতা “লাভ ইন দ্যা এয়ার উইথ এখনই ডটকম”। প্রতিযোগিতাটি ২রা ফেব্রুয়ারি থেকে ২০১৪ থেকে শুরু হচ্ছে বলে এক সংবাদ সম্মেলনে জানান প্রতিষ্ঠানটির সিইও শামীম আহসান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 06:18 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

প্রতিযোগিতায় অংশগ্রহন করতে প্রতিযোগিকে এখনই ডটকম থেকে ৫০০ টাকা বা তার বেশী মূল্যের উপহার পাঠাতে হবে নিজের ভালবাসার মানুষকে, সঙ্গে প্রিয় মানুষের জন্য থাকবে একটি ভালবাসার বার্তা-এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এখনই ডটকম।

সবচেয়ে সুন্দর ও আবেগময় অনুভূতি জানানো যুগল এই ভালবাসা দিবসে পাবেন ঢাকা শহরের উপর দিয়ে রোমাঞ্চকর এক হেলিকপটার ভ্রমনের সুযোগ। এই আয়োজনে বিচারক হিসাবে তারকা দম্পতি মোস্তফা সারওয়ার ফারুকী এবং নূসরাত ইমরোজ তিশা থাকবেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই আয়োজনের প্রধান সহযোগী মাস্টারকার্ড। প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে এখনই সাইটে।