দেশে নতুন ‘ক্যাসপারস্কি স্মল অফিস সিকিউরিটি’
ক্যাসপারস্কি ল্যাব সর্বশেষ সংস্করণের ‘ক্যাসপারস্কি স্মল অফিস সিকিউরিটি’ বাংলাদেশে অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশে ক্যাসপারস্কি পণ্যের পরিবেশক অফিস এক্সট্র্যাক্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫টি বা ১০টি ওয়ার্কস্টেশনসহ একটি ইউন্ডোজ সার্ভার রয়েছে এমন ছোট অফিসের কম্পিউটার সিস্টেমের জন্য এই সিকিউরিটি সফটওয়্যার নিরাপত্তা সুরক্ষা প্রদান করবে।
এটি প্রয়োগ ও ব্যবহার করা সহজ, পরিচালনা করতে তথ্যপ্রযুক্তিতে অতিরিক্ত দক্ষতার প্রয়োজন পড়ে না এবং যে কোনও একটি পিসি থেকেই পরিচালনা করা যায়-বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। “নতুন সংস্করণটি অ্যান্ড্রয়েডচালিত স্মার্ট ফোন এবং ট্যাবলেটেও নিরাপত্তা প্রদান করে”।
এই সিকিউরিটি সফটওয়্যার অবমুক্তকরণ উপলক্ষ্যে বাংলাদেশ ও ভূটানে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস্-এর সিইও প্রবীর সরকার বলেন- ‘ক্যাসপারস্কি স্মল অফিস সিকিউরিটি’ অপেক্ষাকৃত ছোট অফিসের জন্য একটি লাগসই সমাধান। এটি ছোট অফিস পরিবেশে সুরক্ষা প্রদান করে এবং সহজে ব্যবহার করা যায়”।
