১১ দেশের রিটেইলারে সাইবার আক্রমণ
দ্রুত ব্যবস্থা নেওয়ায় থামানো সম্ভব হয়েছে ১১ দেশের রিটেইলারের ডেবিট ও ক্রেডিট কার্ড চুরির এক আক্রমনের প্রচেষ্টা। ম্যালিশাস প্রোগ্রাম ‘চিউবাকা’-এর মাধ্যমে এ আক্রমনটি চালানো হয়েছিল। আক্রমনের শিকার এগারোটি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া এবং কানাডার মতো রাষ্ট্রও ছিল।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চিউবাকার বিষয়টি প্রথম আবিষ্কার করে নিরাপত্তা প্রতিষ্ঠান আরএসএ।
বর্তমানে আক্রমণের শিকার সার্ভারটি বন্ধ রাখা হলেও তা বন্ধ করার পূর্বেই দুই কোটি চব্বিশ লাখ গ্রাহকের ডেবিট ও ক্রেডিট কার্ড ডেটা হাতিয়ে নিতে সক্ষম হয়েছে সাইবার অপরাধীরা। আরএসএ-এর নিরাপত্তা গবেষক ইয়োটাম গটেসম্যান জানিয়েছেন, সাইবার অপরাধীরা বিভিন্ন রিটেইলারের দোকানের ক্যাশ টিল যন্ত্র থেকে ডেটা হাতিয়ে নিয়েছে। আরএসএ সেসব দোকানের সঙ্গে যোগাযোগ করে আক্রমণের বিষয়টি জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
আক্রমণকারীরা নিজেদের অবস্থান সম্পর্কিত তথ্য লুকাতে টর নেটওয়ার্কের সাহায্য নিয়েছেন এমনটাই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এর আগে যুক্তরাষ্ট্রের রিটেইল জায়ান্ট টার্গেটও এ ধরনের একটি হামলা করেছিল সাইবার অপরাধীরা। এ আক্রমনগুলোর ফলে এফবিআই রিটেইলারদের জন্য একটি সতর্কবার্তা ইস্যু করতে যাচ্ছে। সতর্কবার্তাটিতে রিটেইলারদের প্রতি সাইবার অপরাধীরা যে পন্থায় আক্রমণ করে, তা পরিবর্তনের জন্য এবং বিক্রি সংক্রান্ত যন্ত্রের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য আহবান জানানো হবে।
