২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফারহানের কমেডি

অভিনীত সিনেমাগুলোর মধ্যে মুক্তি প্রতীক্ষিত ‘শাদি কি সাইড এফেক্টস’-এ সবচেয়ে বেশি কমেডি করার সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেছেন বলিউডি পরিচালক এবং অভিনেতা ফারহান আক্তার।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 07:04 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

রেডিও মিরচিতে সিনেমার একটি প্রচারণা অনুষ্ঠানে ফারহান বলেন, “সিনেমাটিতে কমেডি করার অনেক সুযোগ পেয়েছি আমি। সিনেমার সংলাপ এবং কিছু কিছু দৃশ্য খুবই মজার ছিল। আমি এ পর্যন্ত যতগুলো সিনেমা করেছি এরমধ্যে এটিতে আমি সবচাইতে বেশি সুযোগ পেয়েছি মজা করার।”

৪০ বছর বয়সী ওই অভিনেতা বলেন, “আমার মতে সিনেমাটি মূলত কমেডিনির্ভর। তবে অন্যান্য সিনেমার মতো একটি জায়গায় গিয়ে বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে গম্ভীর হয়ে উঠেছে এই সিনেমার কাহিনি।”

এর আগে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমায় অল্প কিছু কমেডি দৃশ্যে অভিনয় করেছিলেন ফারহান। ফারহানের সর্বশেষ সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’-এ তার অভিনয়ের জন্য তিনি অর্জন করেছেন ফিল্ম ফেয়ারে সেরা অভিনেতার পদক। তবে এই প্রথম তিনি কমেডিভিত্তিক একটি চরিত্রে অভিনয় করছেন।

সাকেত চৌধুরি পরিচালিত ‘শাদি কি সাইড এফেক্টস’ সিনেমাটি ২৮ ফেব্রুয়ারি মুক্তির প্রতীক্ষায় রয়েছে। সিনেমাটিতে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা বালান।