২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল পেমেন্টে অ্যামাজন-ও

কিন্ডল ট্যাবলেট ভিত্তিক ইন-স্টোর চেকআউট সিস্টেম তৈরি করছে অ্যামাজন। ব্যবসা ও অর্থনীতিবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সময়ে মোবাইল পেমেন্ট ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরির লক্ষ্যে অ্যামাজনের জন্য সবচেয়ে বড় পদক্ষেপ এটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 05:23 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজনের নিজস্ব ইন-স্টোর চেকআউট সিস্টেম চালু হলে স্কোয়ার আর পেপালের মতো শীর্ষ মোবাইল পেমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে সড়াসড়ি প্রতিদ্বন্দ্বীতায় চলে আসবে অ্যামাজন।

সাম্প্রতিক সময়ে একাধিক উচ্চাভিলাষী প্রজেক্ট নিয়ে কাজ করছে অ্যামাজন। পণ্য সরবরাহে ড্রোন ব্যবহারের ঘোষণা দিয়ে সাড়া ফেলেছিলেন বিশ্বের বৃহত্তম অনলাইন রিটেইলার প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস। এছাড়াও ভিডিও স্ট্রিমিং, লাইভ টেলিভিশন সার্ভিসের মতো একাধিক নতুন সেবা নিয়ে কাজ করছে অ্যামাজন।